1 Answers
উদ্দীপক অনুসারে পদ্ধতি জোড়ার পরিচয়কে আকস্মিকতা বলা যাবে। নিচে ঘটনাটির প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হলো- সাধারণভাবে অপ্রত্যাশিত কোনো বিষয়কে আকস্মিক বলে মনে করা হয়। যে ঘটনার কার্যকারণ জানা নেই, এমন ঘটনাকে আকস্মিক ঘটনা বলা যায় এবং ঘটনা ঘটাকেই বলা হয় আকস্মিকতা। উদ্দীপকে রিয়াজ ও পূর্ণিমা হানিমুনে দার্জিলিং যায়। সেখানে পথের পাশের দোকানে পছন্দের একটি জিনিসের দাম জিজ্ঞাসা করতে গিয়ে পূর্ণিমা দেখে দোকানের মালিক তার বান্ধবী প্রিয়াংকা। পূর্ণিমা জানতোই না যে সে এখানে থাকে। তার চেয়ে বড় আশ্চর্য ব্যাপার যে প্রিয়াংকার স্বামী হচ্ছে পূর্ণিমার স্বামী রিয়াজেরও কলেজ জীবনের বন্ধু। যাকে আকস্মিকতা ছাড়া আর কিছুই বলা যায় না। তাদের এভাবে দেখা হয়ে যাবে এটা চারজনের কেউই ভাবতেই পারেনি। আসলে এভাবেই অপ্রত্যাশিত যে কোনো বিষয়কে আকস্মিক বলা হয়।