1 Answers
উদ্দীপকে ঝুঁকি ও অনিশ্চয়তা বৈশিষ্ট্যের অভাবে মি. মামুনকে ব্যবসায়ী বলা যাবে না।
ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা। ব্যবসায়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লাভ-লোকসানের ঝুঁকি। প্রত্যেক ব্যবসায়ী তার সাফল্য সম্পর্কে সম্পূর্ণ অনিশ্চিত। সুতরাং ব্যবসায়ের অস্তিত্বের সাথে লাভ- লোকসানের ঝুঁকি জড়িত।
উদ্দীপকে মি. মামুন চাকরি শেষে ১০ লাখ টাকা পেয়েছেন। এ টাকার যাতে ক্ষতি না হয় এ বিষয়ে তিনি সতর্ক। আবার এ থেকে কিছু আয়ের প্রত্যাশা করেন। তাই তিনি তার পরিচিতজন, সৎ ও ভালো ব্যবসায়ী নাজিম সাহেবকে টাকাটা দিলেন। বললেন লাভ কম হলে আপত্তি নেই তবে ক্ষতির ভাগ তিনি নিবেন না। কিন্তু ব্যবসায় করলে লাভ-ক্ষতি বা ঝুঁকি বিদ্যমান থাকে। তাই নাজিম সাহেব ব্যবসায়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এরূপ ঝুঁকি ও অনিশ্চয়তার বোঝা মাথায় নিয়ে ব্যবসায়ীকে সবসময় পথ চলতে হয়। কিন্তু এসব ঝুঁকি ও অনিশ্চয়তা নিয়ে মি. মামুন ব্যবসায় করবেন না বিধায় মি. মামুনকে ব্যবসায়ী বলা যাবে না।