1 Answers
ঝুঁকি ও অনিশ্চয়তা বৈশিষ্ট্যের অভাবে মি. রকিবকে ব্যবসায়ী বলা যাবে না।
ঝুঁকি হলো আর্থিক ক্ষতির আশঙ্কা। ব্যবসায়ে প্রত্যাশা অনুযায়ী সবকিছু সম্ভব হয় না। পণ্য নষ্ট হওয়া, চাহিদা কমে যাওয়া, দাম কমে যাওয়া প্রভৃতি কারণে ব্যবসায়ে লোকসান হওয়ার ঝুঁকি থাকে। এ ঝুঁকি না নিলে ব্যবসায় করা যায় না। এজন্য ব্যবসায়ের সাথে ঝুঁকি সম্পর্কিত। উদ্দীপকের মি. রকিব চাকরি শেষে ১০ লাখ টাকা পেয়েছেন। তিনি প্রাপ্ত টাকা থেকে কিছু আয় প্রত্যাশা করেন। তাই তিনি তার পরিচিত, সৎ ও ভালো ব্যবসায়ী সবুজ সাহেবকে ঐ টাকা দিলেন। এতে শর্ত হলো, লাভ কম দিলেও ক্ষতির ভাগ তিনি নেবেন না। এখানে সবুজ সাহেবের ব্যবসায়ে ক্ষতি হলে তার দায় মি. রকিবের ওপর পড়বে না। তাই তিনি ঝুঁকিমুক্ত। কিন্তু, কোনো কাজে ঝুঁকি না থাকলে তাকে ব্যবসায় বলা যায় না। ব্যবসায় করতে হলে অবশ্যই ঝুঁকি নিতে হবে। সুতরাং, ঝুঁকি নেই বলে মি. রকিবের কাজকে ব্যবসায় বলা যাবে না।