1 Answers
আবিরের বৃদ্ধি ও ওজন সঠিকভাবে না হওয়ার কারণ হলো প্রোটিনের অভাব।
প্রতিটি জীবকোষ প্রোটিনের সমন্বয়ে গঠিত। প্রোটিন ছাড়া কোনো জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। দেহ গঠনে প্রোটিনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। মাংসপেশি, অস্থি এমনকি রক্তেরও প্রধান উপাদান প্রোটিন।
শিশুদের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রোটিন সমৃদ্ধ খাদ্য প্রয়োজন। কারণ প্রোটিন দেহের গঠন, বৃদ্ধিসাধন এবং ক্ষয়পূরণ করে। তাই প্রোটিন সমৃদ্ধ খাদ্যের অভাবে দেহের বিকাশ ও বৃদ্ধি ব্যাহত হয়। উদ্দীপকে মিসেস শবনমের পুষ্টিগুণ সম্পর্কে সঠিক ধারণা নেই। এর ফলে তিনি তার ছেলে আবিরের প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাদ্য দিতে পারে না। আবিরের দেহ গঠন ও ওজন বৃদ্ধির জন্য প্রয়োজন প্রোটিনের। কিন্তু সে সঠিক পরিমাণে প্রোটিন পাচ্ছে না। এর ফলে তার বৃদ্ধি ও ওজন বয়সের তুলনায় অনেক কম। মিসেস শবনমের যদি পুষ্টিগুণ সম্পর্কে সঠিক ধারণা থাকত, তাহলে তিনি আবিরকে তার প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাদ্য দিতেন।