1 Answers

লৌহের অভাবে মিসেস আঁখির উল্লিখিত সমস্যা সৃষ্টি হয়েছে। গর্ভবতী মায়ের পুষ্টি চাহিদা স্বাভাবিক অবস্থা থেকে অনেক বেশি। কারণ এ সময় গর্ভবতী মায়ের ভূণ বৃদ্ধি, জরায়ুর বৃদ্ধি, অ্যামনিউটিক ফ্লুইড ও মায়ের রক্তের বৃদ্ধি ও বিপাকক্রিয়ার গতি বৃদ্ধি পায়।

মিসেস আঁখির হাতের তালু, নখ ও জিহ্বা ফ্যাকাসে হয়ে গেছে। অল্পতেই তিনি ক্লান্তবোধ করেন। খাবারে অরুচিও দেখা দিয়েছে। এগুলো লৌহের অভাবজনিত লক্ষণ। এছাড়া লৌহের অভাবে শরীর ফ্যাকাশে হয়ে যায়। খাবারে অরুচি হয় বলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রক্তস্বল্পতা দেখা দেয়। হাতে পায়ে পানি আসে ও ফুলে যায়। মারাত্মক লৌহের অভাবে হৃৎপিণ্ডের অস্বাভাবিক দ্রুত সঞ্চালন বা হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যুও ঘটতে পারে। লৌহ আমাদের দেহে খুব অল্প পরিমাণে প্রয়োজন হলেও এর গুরুত্ব অনেক বেশি। কারণ লৌহ লোহিত রক্তকণিকা উৎপাদন করে, হিমোগ্লোবিন সংশ্লেষণে সাহায্য করে, হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। মিসেস আঁখি তার খাদ্যতালিকায়. কলিজা, মাছ, মাংস, ডিম, কচু, কচুর শাক, শিমের বীচি, শাকসবজি, ডাল প্রভৃতি রাখলে লৌহের অভাবজনিত অবস্থা থেকে রক্ষা পাবেন।

5 views

Related Questions