1 Answers

উদ্দীপকে আঁখির দাদার দেওয়া ব্যাখ্যাটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। নিচে তা নিরূপণ করা হলো:

ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণের মাধ্যমে এবং প্রাকৃতিক নিয়ম ও বিশেষ তথ্যের উল্লেখের ভিত্তিতে আলোচ্য ঘটনার অন্তর্নিহিত তাৎপর্য এবং এর বাহ্যিক ও অভ্যন্তরীণ সম্বন্ধগুলোকে বিচার-বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ঘটনার বর্ণনা প্রদানের প্রক্রিয়াই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। যেমন : 'চন্দ্রগ্রহণ'কে ব্যাখ্যা করতে গিয়ে যদি বলা হয়, 'সূর্য, পৃথিবী ও চাঁদ যখন এক সমান্তরালে এসে পড়ে, তখন পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে চাঁদকে অতিক্রম করতে হয় বলে চন্দ্রগ্রহণ হয়। তাহলে এ ব্যাখ্যাটি হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। কারণ এখানে চন্দ্রগ্রহণের ঘটনাটিকে প্রকৃতির স্বাভাবিক নিয়মের অধীনে এনে সহজবোধ্য করে ব্যাখ্যা করা হয়েছে। কাজেই আলোচ্য ব্যাখ্যাটিকে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে অভিহিত করা যায়। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়- আঁখির দাদা চন্দ্রগ্রহণের যে ব্যাখ্যা দিয়েছেন তা বৈজ্ঞানিক ব্যাখ্যা।

4 views

Related Questions