1 Answers

উদ্দীপকে উল্লিখিত জারিফের পঠিত সংজ্ঞাটি তাত্ত্বিক সংজ্ঞা। নিচে তা নিরূপণ করা হলো-

সংজ্ঞাদানের মাধ্যমে পদ বা শব্দের অর্থ সুস্পষ্ট করার পাশাপাশি এর একটি তাত্ত্বিক বা বৈজ্ঞানিক অর্থও প্রদান করা হয়। শব্দ বা পদকে যখন তাত্ত্বিক বা বৈজ্ঞানিক কোনো মতবাদে ব্যবহার করার জন্য প্রয়োগ করা হয়, তখনই সেই পদ বা শব্দের একটি তাত্ত্বিক সংজ্ঞা প্রদান করা হয়। তাত্ত্বিক সংজ্ঞার ক্ষেত্রে মূলত কোনো পদের পুরাতন সংজ্ঞাকে বাদ দিয়ে পদটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে। যেমন: একসময় পদার্থবিদরা তাপ (Heat)কে বর্ণনাতীত অতি লঘু জলীয় পদার্থ (Subtle imponderable fluid) বলে সংজ্ঞায়িত করতেন। কিন্তু বর্তমানে পদার্থবিদরা 'তাপ'কে একধরনের 'শক্তির আকার' (Form of energy) হিসেবে সংজ্ঞায়িত করে থাকেন। এভাবে পদার্থবিদরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে 'তাপ' শব্দটির বিভিন্ন তাত্ত্বিক সংজ্ঞা দিয়ে এসেছেন এবং তারা বিভিন্ন সময়ে 'তাপ' সম্পর্কিত বিভিন্ন তাত্ত্বিক মতবাদ গ্রহণও করেছেন। এতে করে 'তাপ' শব্দটি সম্পর্কে আমাদের জ্ঞান ও তাত্ত্বিক উপলব্ধি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, জারিফের পঠিত সংজ্ঞাটি তাত্ত্বিক সংজ্ঞা।

5 views

Related Questions