1 Answers
উদ্দীপকে উল্লিখিত জারিফের পঠিত সংজ্ঞাটিকে প্রদর্শনমূলক বা প্রতীয়মান্য সংজ্ঞা বলা যায় না। কেননা, কোনো শব্দ বা পদ যেসব বস্তুর নির্দেশক, সেসব বস্তুর কতিপয় দৃষ্টান্তের সাহায্যে যখন কোনো ব্যক্তির কাছে সংশ্লিষ্ট কোনো শব্দ বা পদের অর্থ ব্যাখ্যা করা হয়, তখন ব্যাখ্যায় সেই প্রক্রিয়াকেই প্রদর্শনমূলক সংজ্ঞা বলা হয়। এ ধরনের সংজ্ঞা কোনো পদকে সরাসরিভাবে ইন্দ্রিয়গ্রাহ্য পার্থিব বস্তুর মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়ে থাকে। যেমন: কোনো ব্যক্তিকে 'লাল' বর্ণ নির্দেশক কোনো পদের অর্থ বোঝানোর ক্ষেত্রে ঐ ব্যক্তিকে লাল বর্ণের কোনো বস্তুর উদাহরণ দিয়ে সংশ্লিষ্ট পদটির অর্থ অনুধাবন করার চেষ্টা করা হয়। বস্তুত যে ব্যক্তি কখনোই লাল কোনো বস্তু দেখেনি তাকেও প্রদর্শনমূলক সংজ্ঞার মাধ্যমে যৌক্তিকভাবে 'লাল' পদের অর্থ বোঝানো যেতে পারে। আর এভাবেই যেকোনো বস্তু নির্দেশক পদের ক্ষেত্রেই প্রদর্শনমূলক সংজ্ঞা প্রয়োগ করা সম্ভব।
উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, জারিফের পঠিত সংজ্ঞাটি প্রদর্শনমূলক বা প্রতীয়মান্য সংজ্ঞা নয়। এটি তাত্ত্বিক সংজ্ঞা।