1 Answers

উদ্দীপকে উল্লেখিত সাকিবের সংজ্ঞাটিকে শিক্ষক অসম্পূর্ণ বলার কারণ নিচে বিশ্লেষণ করা হলো-

যৌক্তিক সংজ্ঞার একটি অন্যতম ভ্রান্তরূপ হচ্ছে 'অসম্পূর্ণ সংজ্ঞা', যার উচ্ছ্ব ঘটে সংজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য প্রথম নিয়মের লঙ্ঘন থেকে। এ নিয়ম অনুযায়ী, কোনো পদের সংজ্ঞায়নের ক্ষেত্রে পদটির সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, জাত্যর্থের কোনো অংশকে বাদ দেওয়া যাবে না। বস্তুত জাত্যর্থ গঠিত হয় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ দ্বারা। সে ক্ষেত্রে এর যেকোনো একটি বাদ দিয়ে কোনো পদের সংজ্ঞা দেওয়া হলে এ ক্ষেত্রে 'অসম্পূর্ণ সংজ্ঞা' নামক ত্রুটিপূর্ণ সংজ্ঞার উদ্ভব ঘটে। যেমন: মানুষের সংজ্ঞায় যদি বলা হয়, "মানুষ হয় প্রাণী", তাহলে সংজ্ঞাটি অসম্পূর্ণ হবে। কারণ এই সংজ্ঞা থেকে মানুষ যে প্রাণী, এ বিষয়টি ব্যক্ত হলেও সে কোন শ্রেণির প্রাণী তা ব্যক্ত হয় না। অর্থাৎ আলোচ্য সংজ্ঞায় মানুষের আসন্নতম জাতি হিসেবে প্রাণীর উল্লেখ থাকলেও তার বিভেদক লক্ষণ হিসেবে সে 'বুদ্ধিবৃত্তি' গুণটিকে বাদ দেওয়া হয়েছে। কাজেই কেবল 'প্রাণী' শব্দটি দ্বারা মানুষকে সংজ্ঞায়িত করায় সংজ্ঞাটি অসম্পূর্ণ সংজ্ঞায় পরিণত হয়েছে। সুতরাং যথার্থ সংজ্ঞা প্রণয়নের ক্ষেত্রে আলোচ্য ভ্রান্তি এড়ানোর জন্য জাত্যর্থের অন্তর্ভুক্ত আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উভয়ই উল্লেখ করতে হবে। এর কোনোটিকে বাদ দেওয়া যাবে না।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, বিভেদক লক্ষণ বাদ দেওয়ার কারণে সাকিবের সংজ্ঞাটিকে শিক্ষক অসম্পূর্ণ বলেছেন।

4 views

Related Questions