1 Answers

উদ্দীপকে ডাক্তার ফলিক এসিড সমৃদ্ধ খাবারের কথা বলেছেন। শিরিনের ছেলে দিপুর মধ্যে যে লক্ষণ প্রকাশ পেয়েছে তা হলো ফলিক এসিডের ঘাটতি। ফলিক এসিড পাওয়া যায়- পালংশাক, সবুজ শাক, সবজি ও শস্যদানায়, যকৃত, বৃক্ক, ডিম, দুধ ইত্যাদিতে। ফলিক এসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করলে তা আমাদের দেহে নানাবিধ কাজ সম্পন্ন করে থাকে। যেমন-

১. প্রাণিদের গঠন স্বাভাবিক রাখতে এর ভূমিকা রয়েছে। 

২. কোষের নিউক্লিয়াস সৃষ্টিতে ও কোষ বিভাজনে ফলিক এসিড সাহায্য করে থাকে। 

৩. বংশবৃদ্ধির জন্যে প্রয়োজনীয় উপাদান সংশ্লেষণে সাহায্য করে। 

৪. রক্তকণিকা গঠনে অংশগ্রহণ করে।

ফলিক এসিড সমৃদ্ধ খাবার গ্রহণ না করার ফলে উপরিউক্ত কাজগুলো দেহে সম্পন্ন হচ্ছে না যার ফলে দিপুর মধ্যে বিকলাঙ্গতাসহ দৈহিক বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে না। তাই দিপুর খাদ্য তালিকায় ফলিক এসিড সমৃদ্ধ খাবারের ব্যবস্থা করতে হবে।

4 views

Related Questions