তিনি ছাত্রদের মাটির বুনট পরিবর্তনের জন্য যে পদ্ধতিগুলোর কথা বলেছেন তা বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
শিক্ষক আনোয়ার হোসেন ছাত্রদেরকে মাটির বুনট পরিবর্তন সম্পর্কে বলেন। বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে মাটির বুনট পরিবর্তন করা যায়। বেলে মাটিতে এঁটেল মাটি এবং এঁটেল মাটিতে বেলে মাটি প্রয়োগ করে বুনটে পরিবর্তন আনা সম্ভব। উপরের স্তর ও নিম্নস্তরের মাটিতে গভীরভাবে চাষ দিয়েও বুনট রূপান্তর করা যায়।
বিভিন্ন ধরনের জৈব সার যেমন- ধৈঞা, গো-মটর, শন, বরবটি, শিম, আলফা আলফা, ক্লোভার, লুসার্ন সবুজ থাকা অবস্থায় মাটিতে মিশিয়ে দিলে দ্রুত বিয়োজিত হয়ে বুনট পরিবর্তন করে। খামারজাত সার ব্যবহার করলে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে। নিয়মিত কম্পোস্ট সার ব্যবহার করলে জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে এটি এঁটেল মাটিতে বায়ু চলাচল বাড়ায়। এছাড়া কেঁচো সার প্রয়োগ করলে এটি তার হিউমাসের মাধ্যমে মাটি সংবন্ধন বাড়িয়ে দানা উন্নত করে ও মাটিকে ভৌতভাবে দোআঁশ বৈশিষ্ট্য দানে সহায়তা করে।
এভাবে প্রয়োজন অনুসারে মাটির বুনট রূপান্তর এবং ফসলের জন্য উপযুক্ত ধরনের মাটি সরবরাহ করা যায়।