1 Answers
ফরিদা বেগম ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে ঠিকমতো খাবার গ্রহণ করতে বলেন।
নায়াসিন সমৃদ্ধ খাবার পেলেগ্রা রোগের প্রতিরোধক। এটি পেলেগ্রা রোগ প্রতিরোধ করে বলে একে পেলেগ্রা প্রতিরোধক বা পিপি ফ্যাক্টর (Pellagra Preventive or P.P factor) বলে। এটি পানিতে দ্রবণীয় ও তাপ প্রয়োগে এই ভিটামিন নষ্ট হয় না। দীর্ঘদিন ধরে ঘাটতি চলতে থাকলে গুরুতর অবস্থার সৃষ্টি হয় এবং পেলেগ্রা রোগ দেখা দেয়। পেলেগ্রার লক্ষণগুলোকে তিনটি 'ডি' দিয়ে বিশেষজ্ঞগণ চিহ্নিত করেছেন।
৩টি ডি (D) হচ্ছে—
১. ডায়রিয়া (Diarrhoea)
২. চামড়ার রোগ (Dermatitis)
৩. মানসিক অবসাদ (Dementia)
এই তিনটা লক্ষণ একই সাথে দেখা গেলে পেলেগ্রা হয়েছে বলে নিশ্চিত হওয়া যাবে।
উদ্দীপকে ডাক্তার ফরিদা বেগমের খাবার গ্রহণ ও বিশেষজ্ঞদের এই তিনটি 'ডি' দ্বারা পেলেগ্রা রোগকে চিহ্নিত করার কথা বলেছেন।