1 Answers
উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের বক্তব্যটি সাদৃশ্যানুমান আরোহ। নিচে সাদৃশ্যানুমান আরোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো-
• সাদৃশ্যানুমানের ভিত্তি হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্যের ভিত্তিতেই এরূপ অনুমানের সিদ্ধান্ত অনুমিত হয়। দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য থাকলে আমরা অনুমান করি যে তাদের মধ্যে অপর কোনো বিষয়েও সাদৃশ্য থাকবে।
• সাদৃশ্যানুমান এক প্রকার প্রকৃত আরোহ। সাদৃশ্যানুমানে আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য 'আরোহমূলক লম্ফ' উপস্থিত। এতে আমরা জানা বস্তু বা ঘটনা থেকে অজানা বস্তু বা ঘটনায় পদার্পণ করি। তাই যুক্তিবিদ মিল একে প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত করেছেন।
• সাদৃশ্যানুমানে আমরা বিশেষ থেকে বিশেষে উদদীত হই। সাদৃশ্যানুমানে আমরা মাত্র দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের একটির ভিত্তিতে অপরটি সম্বন্ধে কোনো সিদ্ধান্ত অনুমান করি। এখানে আমরা একটি বিশেষ বস্তু বা ঘটনা থেকে অপর একটি বিশেষ বস্তু বা ঘটনায় উপনীত হই।
• সাদৃশ্যানুমান অসম্পূর্ণ সাদৃশ্যজনিত জ্ঞানের উপর নির্ভরশীল। সাদৃশ্যানুমানের কার্যকারণ নিয়মের উপর কোনো নির্ভরতা নেই। এখানে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের কোনো কার্যকারণ সম্পর্ক আছে কি না তা আবিষ্কার করার চেষ্টা করা হয় না। এতে নিছক কয়েকটি অপর্যাপ্ত, সাদৃশ্যের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত অনুমান করা হয়।
উপর্যুক্ত বৈশিষ্ট্যগুলো ছাড়াও সাদৃশ্যানুমানের অনেক বৈশিষ্ট্য রয়েছে।