1 Answers

উদ্দীপকে 'চ' অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ ও 'ছ' অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্যগুলো নিচে বিশ্লেষণ করা হলো-

১. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় প্রকার সিদ্ধান্তই সার্বিক যুক্তিবাক্য। বৈজ্ঞানিক আরোহেও আমরা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। অবৈজ্ঞানিক আরোহেও আমরা অভিজ্ঞতালব্ধ সীমিত জ্ঞানের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি।

২. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় আরোহেই ঘটনা পর্যবেক্ষণ উপস্থিত। উভয় আরোহেই আমরা সিদ্ধান্ত স্থাপনের পূর্বে বাস্তব ঘটনাসমূহ পর্যবেক্ষণ করি। এগুলো অনুমানের আশ্রয়বাক্যরূপে কাজ করে।

৩. উভয় প্রকার আরোহই প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। কেননা এদের মধ্যে আরোহ লম্ফ উপস্থিত। উভয় আরোহেই আমরা জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে এবং কিছু থেকে সব কিছুতে গমন করি।

৪. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভরশীল। প্রকৃতির আচরণ সম্পর্কিত নিয়মানুবর্তিতা বিশ্বাস স্থাপনের ফলে উভয় আরোহে কিছু থেকে সব কিছুতে গমন করা সম্ভব হয়। সুতরাং উপরে উল্লেখিত সাদৃশ্যগুলো বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহে বিদ্যমান।

4 views

Related Questions