দৃশ্যকল্প-২-এর ইঙ্গিত করা বিষয়ের সাথে বৈজ্ঞানিক আরোহের কী কী সাদৃশ্য আছে? বর্ণনা কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
দৃশ্যকল্প-২-এ ইঙ্গিত করা আরোহ হলো অবৈজ্ঞানিক আরোহ। নিচে অবৈজ্ঞানিক আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য বর্ণনা করা হলো-
১। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় প্রকার সিদ্ধান্তই সার্বিক যুক্তিবাক্য। বৈজ্ঞানিক আরোহেও আমরা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি।
২। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় আরোহেই ঘটনা পর্যবেক্ষণ উপস্থিত। উভয় আরোহেই আমরা সিদ্ধান্ত স্থাপনের পূর্বে বাস্তব ঘটনাসমূহ পর্যবেক্ষণ করি। এগুলো অনুমানের আশ্রয় বাক্যরূপে কাজ করে।
৩। উভয় প্রকার আরোহই প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। কেননা এদের মধ্যে আরোহমূলক লম্ফ উপস্থিত। উভয় আরোহেই আমরা জানা থেকে অজানায় নিরীক্ষত থেকে অনিরীক্ষিততে এবং কিছু থেকে সকলে গমন করি।
৪। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভরশীল। প্রকৃতির আচরণ সম্পর্কিত নিয়মানুবর্তিতায় বিশ্বাস স্থাপনের ফলে উভয় আরোহে কিছু থেকে সকলে গমন করা সম্ভব হয়।
উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে বেশকিছু সাদৃশ্য বিদ্যমান।