1 Answers

দৃশ্যকল্প-১ এ প্রকৃত আরোহের অন্তর্গত বৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত রয়েছে। নিচে বৈজ্ঞানিক আরোহ সম্পর্কে ব্যাখ্যা করা হলো-

বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা দিতে গিয়ে কার্ডেখ রীড বলেন- "Scientific Induction is the establishment of a gereral real proposition besed on observation of particular instances in reliance on the principle of uniformity of nature and the law of causation." যেমন : আমাদের বাস্তব অভিজ্ঞতায় রহিম, করিম, যদু, মধু ইত্যাদি কয়েকটি বিশিষ্ট মানুষের মৃত্যু দেখে এবং মানুষের সাথে মরণশীলতার কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের মাধ্যমে বলতে পারি উপরন্তু যে অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, অনুরূপ অবস্থা অন্যান্য মানুষের ক্ষেত্রে উপস্থিত হলে তাদেরও মৃত্যু হবে। এরূপ বৈজ্ঞানিক আরোহের অনুমানগত রূপ হবে:

করিম হয় মরণশীল
 জসিম হয় মরণশীল
 জয় হয় মরণশীল
সকল মানুষ হয় মরণশীল

উল্লিখিত যুক্তি বাক্যটিতে কিছু মানুষের মৃত্যু পর্যবেক্ষণ করে অভিজ্ঞাতার উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বাক্য স্থাপন করা হয়েছে। বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো হলো :

⇒ বৈজ্ঞানিক আরোহ একটি যুক্তিবাক্য স্থাপন করে। 

⇒ বৈজ্ঞানিক আরোহ সার্বিক বাক্য স্থাপন করে। 

⇒ বৈজ্ঞানিক আরোহ সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে।

⇒ বৈজ্ঞানিক আরোহের জ্ঞান সর্বদা অভিজ্ঞতাভিত্তিক।

⇒ বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের দুটি মৌলিক নিয়ম- 

২। কার্যকারণ নীতি, মেনে চলে।

⇒ বৈজ্ঞানিক আরোহে 'আরোহমূলক লম্ফ' বর্তমান থাকে। 

⇒ বৈজ্ঞানিক আরোেহ যথাযথভাবে আরোহের আকারগত রূপগত ও বস্তুগত উভয় প্রকার সত্য প্রতিষ্ঠা করতে সক্ষম। 

⇒ বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সর্বদা নিশ্চিত, সম্ভাব্য নয়।

উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত আরোহ বৈজ্ঞানিক আরোহ।

5 views

Related Questions