1 Answers
উদ্দীপকে কামালের প্রথম বক্তব্যটি আরোহের পূর্ণাঙ্গ আরোহকে ইঙ্গিত করেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
মধ্যযুগীয় স্কলাস্টিক যুক্তিবিদগণ পূর্ণগণনামূলক আরোহ বা পূর্ণাঙ্গ আরোহের সংজ্ঞায় বলেন, কোনো তথাকথিত সঠিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রত্যেকটা দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা পরীক্ষার পর সেই সার্বিক যুক্তিবাক্য স্থাপনের পদ্ধতিকে পূর্ণাঙ্গ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে। কেননা পূর্ণাঙ্গ আরোহের সংজ্ঞাকে বিশ্লেষণ করলেই আমরা এ আরোহের প্রকৃতিগত বৈশিষ্ট্য বুঝতে সক্ষম হই। যেমন- পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে প্রতিটি প্রাসঙ্গিক দৃষ্টান্তকে স্বতন্ত্রভাবে বা পৃথকভাবে পরীক্ষা করতে হয়। তারপর দেখতে হয় যে, কোন কথা তাদের প্রত্যেকটি দৃষ্টান্ত সম্বন্ধে খাটে। এরপর এই স্বতন্ত্র দৃষ্টান্তগুলোকে যখন একটি সার্বিক বাক্যের সাহায্যে প্রকাশ করা হয়, তখনই তা হয় পূর্ণাঙ্গ আরোহ। যেমন- কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে কামাল কেনাকাটা করার জন্য আলমাস বার্মিজ মার্কেটের বিক্রয়কর্মীগণ বীমা থেকে আগত, অর্থাৎ আলমাস মার্কেটের প্রতিটি দোকান ঘুরে লক্ষ্য করে প্রত্যেক দোকানের বিক্রয়কর্মীগণ বার্মা থেকে আগত অর্থাৎ আলমাস মার্কেটের বিক্রয় কর্মীগণ বার্মিজ বংশোদ্ভূত। সুতরাং কামালের বক্তব্য অনুযায়ী বলা যায়, উক্ত মার্কেটের সব দোকানের বিক্রয়কর্মীগণ বার্মিজ বংশোদ্ভূত।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, কামালের প্রথম বক্তব্যটি পূর্ণাঙ্গ আরোহের ইঙ্গিত করে।