1 Answers
উদ্দীপকে বিধৃত বিষয়টি পাঠ্যক্রমে যুক্তিবিদ্যা এবং গণিতকে নির্দেশ করেছে। দর্শনের তিনটি বিষয় থাকে। তার মধ্যে একটি হলো মূল্যবিদ্যা। মূল্যবিদ্যার একটি গুরুত্বপূর্ণ শাখা হলো যুক্তিবিদ্যা। দর্শন জগৎ ও জীবনের বিভিন্ন সমস্যার যৌক্তিক বিশ্লেষণ করে। এই বিশ্লেষণ প্রক্রিয়ার সাথে যুক্তিবিদ্যা জড়িত। অন্যদিকে গণিত একটি বিশেষ জ্ঞানের ক্ষেত্র। দৈনন্দিন জীবনে গাণিতিক জ্ঞান ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী, অফিসার থেকে কেরানি, শ্রমিক থেকে মালিক সকলেই তাদের শ্রম, পণ্য ও সেবার লাভ-ক্ষতি হিসাব করে গণিত দ্বারা। জীবনের শুরু গণিত দ্বারা, জীবনের শেষও গণিত দ্বারা। অর্থাৎ একটি শিশুর জন্মকাল, তার ওজন, উচ্চতা বা অন্যান্য তথ্যও গণিত নির্ভর তেমনি একজন মানুষের মৃত্যুও গণিত নির্ভর- কবে মারা গেলেন, মৃত্যুকালে তার বয়স কতো হয়েছিল ইত্যাদি।