1 Answers

উদ্দীপকে উল্লেখ্য ১নং দৃষ্টান্তে অবরোহ অনুমান এবং ২নং দৃষ্টান্তে আরোহ অনুমানের আভাস সুস্পষ্টভাবে প্রতীয়মান। অবরোহ ও আরোহ অনুমানের মৌলিক দুটি দিক। এ দুটি অনুমানের উপর ভিত্তি করেই অবরোহ যুক্তিবিদ্যা (Deductive Logic) ও আরোহ যুক্তিবিদ্যা (Inductive Logic) প্রতিষ্ঠিত। যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় এবং সিদ্ধান্ত কখনও আশ্রয়বাক্য থেকে অধিক ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত বেশির পক্ষে আশ্রয়বাক্যের সমান ব্যাপক হতে পারে মাত্র, কখনও অধিক ব্যাপক হতে পারে না। যেমন- ১নং আলোকে বলা যায়-

সকল মাছ হয় জলজ প্রাণী
ইলিশ হয় এক প্রকার মাছ
ইলিশ হয় জলজ প্রাণী।

অন্যদিকে যে, অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত ঘটনা টানা হয় এবং সিদ্ধান্ত সকল ক্ষেত্রেই আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক হয়ে থাকে, তাকে 'আরোহ অনুমান' বলে। যেমন- উদ্দীপকের ২নং দৃষ্টান্তের আলোকে বলা যায়-

গোলাপ ফুল হয় সুন্দর।
জবা ফুল হয় সুন্দর।
রজনীগন্ধা ফুল হয় সুন্দর।
ডালিয়া ফুল হয় সুন্দর।
সব ফুল হয় সুন্দর।

6 views

Related Questions