1 Answers

উদ্দীপকে বর্ণিত ইংরেজি অক্ষরগুলো পাঠ্যপুস্তকের 'প্রতীকী' বিষয়ের সাথে সংযুক্ত। কেননা প্রতীকের প্রকৃতি আলোচনা করতে হলে আগে সংকেত সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা বাঞ্ছনীয়। প্রতীক এক ধরনের সংকেত। সংকেত দু ধরনের হতে পারে। যেমন- স্বাভাবিক সংকেত ও কৃত্রিম সংকেত। যে সংকেত ইচ্ছা নিরপেক্ষভাবে নির্দেশিত বিষয় বা ক্রিয়ার সাথে সাদৃশ্যযুক্ত অথবা নিবিড় সম্পর্কে আবদ্ধ, তাকে 'স্বাভাবিক সংকেত' বলেন। যেমন- ধোঁয়া আগুনের সংকেত, মেঘের উপস্থিতি বৃষ্টির সংকেত। ব্যবহারিক সুবিধার্থে ইচ্ছাকৃতভাবে আমরা যে সংকেত ব্যবহার করি তাকে 'কৃত্রিম সংকেত' বলে। যেমন- ট্রাফিক পয়েন্টের লাল বাতি গাড়ি থামার সংকেত এবং সবুজ বাতি গাড়ি চলার সংকেত। সুতরাং প্রতীক হলো কোনো কিছুর সংকেত।

4 views

Related Questions