1 Answers

উদ্দীপকে বর্ণিত বিষয়টি পাঠ্যপুস্তকের আরোহমূলক লম্ফ (Inductive Leap) এর সাথে সংগতিপূর্ণ। আরোহ অনুমানে আমরা কিছু থেকে সকলে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে পদার্পণ করি। আমরা প্রথমে কয়েকটি বিশিষ্ট ঘটনাকে প্রত্যক্ষ করে যে জ্ঞান পাই তার ওপর নির্ভর করে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমুদয় ঘটনা সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এভাবে কতিপয় জানা ঘটনাকে ভিত্তি করে অজানা ঘটনায় যাওয়া বিশেষ থেকে সার্বিকে এবং কম ব্যাপক থেকে বেশি ব্যাপক সিদ্ধান্তে উত্তরণকে বলে আরোহমূলক লম্ফ। উদ্দীপকের উল্লিখিত ঘটনা বিশ্লেষণে করে আমরা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকি যেভাবে তা হলো, সমাজে বসবাসরত অবস্থায় অতীত, বর্তমান ও ভবিষ্যতে অনেক মানুষ মারা গেছে, যাচ্ছে এবং যাবে। এদের প্রত্যেকের মরণশীলতা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান লাভ করা সম্ভব নয়। আমরা যে জ্ঞান পাই, তা খুবই সীমিত। এর ভিত্তিতেই আমরা একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকি।

5 views

Related Questions