1 Answers
উদ্দীপকে বর্ণিত বিষয়টি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বৈধ প্রকল্পের শর্তাবলিকে লঙ্ঘন করেছে। বৈধ প্রকল্পের শর্ত অনুযায়ী প্রকল্পকে প্রতিষ্ঠিত নিয়মের সাথে সংগতিপূর্ণ হতে হবে। কিন্তু উদ্দীপকে এই নিয়মটি লঙ্ঘন করা হয়েছে। নিচে এই নিয়মটি ব্যাখ্যা করা হলো-
যেসব বিষয় পূর্ব থেকেই স্বীকৃত বা প্রতিষ্ঠিত সেসব বিষয়ের সাথে সংগতি বিধান করে কোনো ঘটনা সম্পর্কে প্রকল্প গঠন করতে হয়। বস্তুত ঘটনার ব্যাখ্যায় পরস্পরবিরোধী বক্তব্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ জন্যই প্রতিষ্ঠিত নিয়মের সাথে সংগতিপূর্ণ নয় এমন প্রকল্প বৈধ হয় না। যেমন : গাছে ফল না দেখে বাগানের মালিক যদি বলে যে। ফলগুলো আকাশে উড়ে গেছে; তাহলে আলোচ্য বক্তব্যটি হবে মাধ্যাকর্ষণ নিয়মের বিরোধী। কারণ পূর্ব প্রতিষ্ঠিত এ নিয়ম অনুযায়ী, ভারি বস্তুর গতি সর্বদাই নিম্নমুখী, ঊর্ধ্বমুখী নয়। কাজেই এ ক্ষেত্রে গৃহীত প্রকল্পটি হবে অবৈধ। এ ক্ষেত্রে যদি বলা হতো। ফলগুলো চুরি হয়ে গেছে, তাহলে তা হতো একটি বৈধ প্রকল্প।
উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, প্রকল্পের আলোচ্য শর্তটি একটি সতর্কতামূলক পদক্ষেপ মাত্র। কারণ, অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত নিয়মও ভ্রান্ত হিসেবে প্রমাণিত হতে পারে। তাই সতর্কতার সাথে প্রকল্প গঠন করতে হবে এবং সুনিশ্চিত প্রমাণ ছাড়া কোনো নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না।