1 Answers

রায়হান বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তার প্রতি পরিবারের সকলের বিশেষ দায়িত্ব রয়েছে। বৃদ্ধি প্রতিবন্ধী হচ্ছে বুদ্ধিভিত্তিক দৌর্বল্য, বুদ্ধি বিকাশে ধীরগতি, শিক্ষা গ্রহণে অক্ষমতা এবং সামাজিক ও আচরণগত সামঞ্জস্য বিধানের অভাব।

রায়হানের প্রতিবন্ধিতা মেনে নিয়ে তাকে সহজভাবে গ্রহণ করতে পারলে তা পরিবার ও তার জন্য মঙ্গলজনক হবে। পিতামাতা যদি তার প্রতিবন্ধিতাকে মেনে নিতে না পারেন তবে রায়হানের ভবিষ্যৎ সম্ভাবনার বিকাশ হবে না। সে নিজেকে গুটিয়ে রাখবে। এ ধরনের পরিবারে দেখা যায় বিশেষ করে মা সব বাদ দিয়ে শুধুমাত্র প্রতিবন্ধী শিশুটির প্রতি মনোযোগী হন। কিন্তু শিশুকে যদি সত্যিকার অর্থে সাহায্য করতে হয় তবে তাকে স্বনির্ভর হওয়ার সুযোগ দিতে হবে। এজন্য রায়হানকে নিজের কাজ করার সুযোগ দিতে হবে। সে হয়তো ভুল করবে, দেরি করবে কিংবা কাজটি করতে কষ্ট হবে। এসব মেনে নিয়ে তাকে কাজটি করতে দিতে হবে। পরিবারের মানসিকতা রায়হানকে সত্যিকার অর্থে স্বনির্ভর করে তুলতে পারে এবং সেক্ষেত্রে সে প্রকৃতভাবে উপকৃত হবে। পিতামাতা ও অন্যান্য সদস্যরা সকল শিশুর মতো প্রতিবন্ধী শিশুরও প্রথম শিক্ষক। তাই রায়হানকে তার পিতামাতা শিক্ষাদান করলে সে উপকৃত হবে।

সুতরাং রায়হানের প্রতি তার পরিবারকে উল্লিখিত দায়িত্বগুলো পালন করতে হবে।

4 views

Related Questions