1 Answers
উদ্দীপকে অংশীদারদের সমস্ত দায় দায়িত্ব জামালের ওপর বর্তাবে বক্তব্যটি যথার্থ।
অংশীদারি ব্যবসায়ে প্রত্যেক অংশীদারের দায় দায়িত্ব থাকে। অর্থাৎ কোনো একজন অংশীদারের কার্যাবলির জন্য সকল অংশীদারের সমুদয় সম্পত্তি দায়গ্রস্ত হয়ে পড়তে পারে। এজন্য অনেকেই অংশীদারি ব্যবসায়ের প্রতি আগ্রহী হয় না। কারণ অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের দায় অসীম।
উদ্দীপকে দেখা যায়, ২০১৫ সালে ১লা জানুয়ারি তারিখে কামাল, জামাল ও তমাল সমঝোতার ভিত্তিতে ব্যবসায় শুরু করে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে তমালের মৃত্যুর পর তার ১৬ বছরের নাবালক কন্যা তমালিকাকে ব্যবসায় সম্পৃক্ত করে। তখন ব্যবসায়ের অবস্থা খারাপ হওয়ায় মূলধন কমে যায়। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি তারিখে উদ্দীপক কামাল দেউলিয়া ঘোষিত হয়। তখন ব্যবসায়ের দায়ের পরিমাণ ছিল ৫০,০০০ টাকা। তাই ব্যবসায়ের সকল দায়- দায়িত্ব জামালের উপর ন্যস্ত হয়। প্রতিষ্ঠান পরিচালনায় সকল কার্যাবলি জামালকে একাই বহন করতে হয়। এক্ষেত্রে ব্যবসায়ের ৫০,০০০ টাকার দায় জামালের ওপর ন্যস্ত হবে।
সুতরাং ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি তারিখে ব্যবসায়ের সমস্ত দায়- দায়িত্ব জামালের ওপর বর্তাবে।