1 Answers
জনাব জামালের উক্তিটির সাথে আমি পুরোপুরি একমত। কারণ ইসলামি পরিবারই হচ্ছে মুসলিম শিশুদের জন্য একটি আদর্শ ও শ্রেষ্ঠ বিদ্যালয়।
ইসলামি পরিবার গতানুগতিক পরিবারের মতো নয় বরং এ পরিবার একটি স্বতন্ত্র কাঠামোর ভিত্তিতে গড়া। এখানে একটি শিশুকে কেবল খাইয়ে-পরিয়ে শারীরিকভাবে বড় করে তোলা হয় না, বরং তাদের মানবীয় গুণাবলিরও প্রশিক্ষণ দেওয়া হয়। এ পরিবার শিশুদের আদব-কায়দা, চলাফেরা, ওঠা-বসা সবকিছু শিক্ষা দেয়। নৈতিক চরিত্র গঠনের উত্তম পীঠস্থান ইসলামি পরিবার। এখানে শিশু স্নেহ, মমতা, ভক্তি, শ্রদ্ধা, সহানুভূতি, সমবেদনা, উদারতা, ত্যাগসহ সম্ভাব্য সব কিছুই শিখে। এ পরিবারে কেউ কাউকে প্রতিযোগী, প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী ভাবতে শেখে না। বরং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে শেখে। রাসুল (স) বলেন, 'সন্তান-সন্ততির জন্য পিতামাতার দানের মধ্যে সুন্দর আচরণ শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কিছু নেই।' (তিরমিযি)
পিতামাতাই ইসলামি পরিবারে সন্তানের উত্তম শিক্ষক। তাই পরিবার থেকেই সন্তানদের এসব গুণ শিক্ষা দিতে হবে। এ সকল কারণে আমি মনে করি, ইসলামি পরিবারই হচ্ছে একটি পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ বিদ্যালয়।