1 Answers
সুমনা আংশিক দৃষ্টি প্রতিবন্ধী। আংশিক দৃষ্টি প্রতিবন্ধীদের দূরের জিনিস দেখতে সমস্যা হয়। কিন্তু খুব নিকটবর্তী অর্থাৎ কয়েক ইঞ্চি বা কয়েক ফুট দূরত্বের জিনিস দেখার ক্ষমতা থাকতে পারে।
সুমনার ক্ষেত্রেও আমরা এরূপ বৈশিষ্ট্য দেখতে পাই। তাই সুমনাকে আমরা আংশিক দৃষ্টি প্রতিবন্ধী বলতে পারি। এ ধরনের প্রতিবন্ধীদের আচরণগত লক্ষণসমূহ হলো-
ঘন ঘন চোখ রগড়ানো, কোনো একটি চোখ বন্ধ বা ঢেকে রাখা, অতিরিক্ত সংবেদনশীলতা, পড়া বা অন্য কাজে সমস্যা হওয়া এবং চোখের কাছে নিয়ে দেখা, চোখ কুচকানো, চোখ ব্যথা, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, বমি বমি ভাব, দূরের জিনিস দেখতে সমস্যা হওয়া, কোনো বর্ণ বা শব্দ উল্টো দেখা, বর্ণ চিনতে ভুল করা ইত্যাদি।
4 views
Answered