1 Answers

রায়হান বুদ্ধি প্রতিবন্ধী। শিশুর বিকাশ পর্যায়ের উল্লেখযোগ্য প্রতিবন্ধিতা হলো বুদ্ধি প্রতিবন্ধিতা। সমবয়স্কদের তুলনায় যেসব শিশুর শিক্ষণের ঘাটতি দেখা যায় তাদের বুদ্ধি প্রতিবন্ধী বলে মনে করা হয়।

বুদ্ধি প্রতিবন্ধী শিশুর শিক্ষণের ঘাটতি দেখা যায়। এসব শিশুর পারদর্শিতা সমবয়সীদের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কম হয় এবং সকল ক্ষেত্রে শিক্ষণের মাধ্যমে এ সমস্যা সহজে দূর করা যায় না। এ ধরনের শিশুদের হাঁটাচলা ও বসা ধীরগতির। এছাড়া অস্বাভাবিক ভাষার ব্যবহারের ক্ষেত্রেও এ ধরনের শিশুদের সমস্যা দেখা যায়। রায়হানের বয়স নয় বছর হলেও তার আচরণ এ বয়সী শিশুদের মতো নয়। পড়ালেখায় সে অনেক পিছিয়ে আছে। তার হাঁটা চলাও ধীরগতির। কথা বলার ক্ষেত্রে তার সমস্যা রয়েছে। রায়হানের এসকল বৈশিষ্ট্য বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে মিল রয়েছে। তাই তাকে আমরা বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করতে পারি।

5 views

Related Questions