বিয়ের পর রায়হান যে পরিবার গঠন করেছে তা কোন ধরনের পরিবারের শ্রেণিভুক্ত? ব্যাখ্যা দাও। (প্রয়োগ)
1 Answers
সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পরিবারের গঠন ও আকারের মধ্যে পরিবর্তন এসেছে।
রায়হান বিয়ের পর স্ত্রীসহ ঢাকায় বসবাস করে। স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে তার পরিবারটি একপতি পত্নীক পরিবার। আবার বাসস্থানের ভিত্তিতে রায়হানের পরিবার হলো নয়াবাস পরিবার।
রায়হান বিয়ে করে স্ত্রীকে নিয়ে নতুন পরিবার গঠন করেছে। তাই তার পরিবারকে একপতি পত্নীক পরিবার বলা যায়। একজন পুরুষ ও একজন স্ত্রীলোক যখন পরিবার গঠন করে তখন তাকে একপতি পত্নীক পরিবার বলে। আধুনিক সভ্য সমাজে অধিকাংশ পরিবারই এ ধরনের। এ পদ্ধতিতে পরিবার গঠন বেশি প্রচলিত ও জনপ্রিয়। অপরদিকে, তারা বিয়ের পর ঢাকায় বসবাস করতে শুরু করেছে। অর্থাৎ রায়হান বিয়ের পর স্ত্রীসহ তার কর্মস্থল ঢাকায় এসেছে এবং নতুন বাড়িতে দাম্পত্য জীবন শুরু করেছে। তাই বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে তাদের পরিবারটি একটি নয়াবাস পরিবার।