1 Answers
সভ্যতার আদিকাল থেকে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে আসছে।
রায়হান বিয়ের পর স্ত্রীসহ ঢাকায় বাস করে। তার ছোট বোন রিয়া বিয়ের পর শ্বশুর-শাশুড়িসহ একই বাড়িতে একত্রে বাস করে। তাই বলা যায়, বিবাহোত্তর বসবাসের স্থানের ভিত্তিতে রায়হান ও রিয়া নিজেদের পরিবার গঠন করেছে।
রায়হানের পরিবারটি নয়াবাস পরিবার ও রিয়ার পরিবারটি পিতৃবাসস্থান পরিবার। বিবাহোত্তর বাসস্থানের স্থান অনুযায়ী পরিবারকে চার ভাগে ভাগ করা যায়। যথা- ১. পিতৃবাসস্থান পরিবার, ২. মাতৃবাসস্থান পরিবার, ৩. নয়াবাস পরিবার, ৪. দ্বৈতবাস পরিবার।
নিচে এগুলো আলোচনা করা হলো-
১. পিতৃবাসস্থান পরিবার: পিতৃবাসস্থান পরিবারে পাত্রী বিবাহের পর পিতৃগৃহ ছেড়ে স্বামীর পিতৃগৃহে বসবাস করে।
২. মাতৃবাসস্থান পরিবার: এ ধরনের পরিবারে পাত্র বিবাহের পর পাত্রীর পিতৃগৃহে স্ত্রীসহ বসবাস করে।
৩. নয়াবাস পরিবার: এ ধরনের পরিবারে স্বামী-স্ত্রী বিবাহের পর নতুন বাড়িতে তাদের দাম্পত্য জীবন শুরু করে।
৪. দ্বৈতবাস পরিবার: নবদম্পতি যদি কিছুদিন শ্বশুরালয়ে এবং কিছুদিন বাবার বাড়িতে বাস করে তবে সে পরিবারকে দ্বৈতবাস পরিবার বলে।