1 Answers
পরিবারের অন্যতম কাজ হচ্ছে সন্তান সন্ততিকে শিক্ষাদান করা। পরিবার শিশুর প্রাথমিক পাঠাগার। কারণ পরিবারেই শিশুর প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। এখানে অনানুষ্ঠানিকভাবে পিতামাতা শিশুকে শিক্ষা-দেন।
মুনিয়ার মা একজন উচ্চ শিক্ষিত নারী। তিনি মুনিয়াকে বিভিন্ন সামাজিক ও নৈতিক শিক্ষা দিয়ে থাকেন। জন্মের পর থেকে মুনিয়া তার পরিবারেই লালিত পালিত হয়েছে। ধীরে ধীরে সে পরিবারের সদস্যদের সাহায্যে নিজের দৈহিক ও মানসিক গুণাবলি সম্পর্কে জ্ঞাত হয়েছে। মা ও পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে মুনিয়া সমাজে অনুমোদিত আচরণ, সহযোগিতা, নিয়মানুবর্তিতা, নৈতিকতা প্রভৃতি শিক্ষা পায়। এভাবে পরিবার থেকে একটি শিশু বিভিন্ন সু-অভ্যাস অর্জন করে। শিশুকালে পরিবার থেকে অর্জিত শিক্ষা মুনিয়াকে পরবর্তী জীবনে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, শিশু পরিবার থেকে অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে। পরবর্তীতে শিশুর আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থাও পরিবারই করে।