1 Answers

রফিক একজন অটিস্টিক শিশু। তার মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নত বিকাশের জন্য বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ ও যত্নের কোনো বিকল্প নেই।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমস্যাগুলো যদি দ্রুত শনাক্ত করে তাদের জন্য বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তবে তাদের আচরণের উন্নয়ন সাধন সম্ভব।

অটিস্টিক শিশুদের নিয়ে সমাজে অনেক ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। এ ধরনের শিশুদের সমস্যাগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় সমাজে অনেকেই তাদের অবহেলার চোখে দেখে থাকে। পারিবারিক, সামাজিক কিংবা অন্যান্য অনুষ্ঠানে এসব শিশুরা উপেক্ষিত থাকে। কিন্তু এসব শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাই সমাজের মানুষের মধ্যে গণসচেতনতা সৃষ্টি করে তাদের জন্য বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদের প্রতি যত্নবান হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষ ধরনের স্কুল রয়েছে। নিবিড় যত্ন ও পরিচর্যার মাধ্যমে তাদের অক্ষমতা একটু একটু করে কমিয়ে আনার চেষ্টা করাই এ ধরনের বিশেষ শিক্ষার উদ্দেশ্য। রফিকের মতো অটিজম আক্রান্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমস্যাগুলো কখনোই পুরোপুরি দূর করা সম্ভব নয়। তবে নিবিড় পরিচর্যা ও যত্নের মাধ্যমে তাদের অক্ষমতা অনেকাংশে কমিয়ে আনা যায়।

সর্বোপরি, অটিস্টিক শিশুদের যথাযথ সহযোগিতা ও বিশেষ শিক্ষা দিয়ে পরিণত বয়সে যথাসম্ভব আত্মনির্ভর করে তোলা সম্ভব।

4 views

Related Questions