1 Answers

মি. রফিক-এর কর্মকাণ্ডের ফলাফলস্বরূপ মহান আল্লাহ তার বিভিন্ন প্রয়োজন পূর্ণ করে দিবেন।

মুসলমানগণ পরস্পর ভাই ভাই। তারা সকলে একই আদর্শে বিশ্বাসী, একই জীবনাদর্শের অনুসারী। তাই যেকোনো প্রয়োজনে একে অপরকে সাধ্যমতো সাহায্য করবে, উপকার করবে। এটাই ইসলামের শিক্ষা।

উদ্দীপকে মি. রফিকের কর্মকান্ড দ্বারা পরোপকার প্রকাশ পেয়েছে। এরূপ পরোপকারকারী সম্পর্কে রাসুলুল্লাহ (স.) বলেছেন, “যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন।” এরূপ পরোপকারকারীকে আল্লাহ ভালোবাসেন। তাঁর অনুগ্রহ দ্বারা পরিপূর্ণ করে দেন। বিপদ-আপদ থেকে রক্ষা করেন।

পরিশেষে বলা যায়, মি. রফিকের পরোপকারের ফলাফলস্বরূপ তিনি আল্লাহর অনুগ্রহ লাভ করবেন আল্লাহ তার বিভিন্ন প্রয়োজন পূরণ করে দিবেন। তাকে বিপদ-আপদ থেকে রক্ষা করবেন।

6 views

Related Questions