1 Answers
একজন উদ্যোক্তাকে সফলতা অর্জনে অবশ্যই প্রজ্ঞাবান হতে হয় উদ্দীপকে বর্ণিত রফিকের আলোকে উক্তিটি যথার্থ।
ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার সামর্থ্যকেই উদ্যোক্তার প্রজ্ঞা বলে। দূরদৃষ্টি বা প্রজ্ঞা একজন সফল উদ্যোক্তার একটা বড় গুণ।
উদ্দীপকে হাবীব ও রফিক দু'জন বন্ধু। লেখাপড়া শেষ করে দু'জনই ভিন্ন ভিন্ন ব্যবসায় শুরু করল। হাবীব প্রথমে ডাটা প্রসেসিং ব্যবসায় শুরু করে ব্যর্থ হয়ে সফট্ওয়্যার উন্নয়নের কাজে হাত দিল। কিন্তু হাবীব সেখানেও সফল হতে পারে নি। অন্যদিকে, রফিক দেখে শুনে নানান খোঁজখবর নিয়ে একটি সিকিউরিটি সার্ভিস ব্যবসায় গড়ে তুলেছে। যে বুঝেছে নিজস্ব নিরাপত্তা কর্মী স্থায়িভাবে নিয়োগ না করে আউটসোর্সিং এর মাধ্যমে নিরাপত্তা সার্ভিস পেতে বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহী। তাই রফিক ব্যবসায়ে সফল হয় এবং ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তার দেওয়া কর্মীরা কাজ করছে। একটা ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করার পূর্বে তা যে ব্যবসায়ই হোক না কেন তার ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করে শুরু করা উচিত। আর এক্ষেত্রে রফিক দূরদৃষ্টি বা প্রজ্ঞাবান হয়ে ব্যবসায় পরিচালনা করে সফল হয়।
পরিশেষে বলা যায়, ঝুঁকিপূর্ণ ও অনুমাননির্ভর পথযাত্রায় উদ্যোক্তা তার নতুন ব্যবসায় চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জনে সক্ষম হন। সফল উদ্যোক্তা নিঃসন্দেহে একজন সৃজনশীল উদ্ভাবক, উত্তম সংগঠক, যোগ্য পরিচালক ও সফল নেতা। এসব কারণে উদ্যোক্তাকে প্রজ্ঞাবান হতে হবে।