1 Answers

পারিবারিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখা ও সন্তান লালন-পালন করার জন্য উদ্দীপকের রফিক সাহেবের সাথে দিবার বিবাহটি গুরুত্বপূর্ণ। সরোরেট বিবাহ প্রথায় কোনো ব্যক্তি তার মৃত স্ত্রীর বোনকে বিবাহ করে। এ প্রথাটি অবশ্য পালনীয় হয় যদি ঐ মৃত স্ত্রী কোনো সন্তান রেখে যান। এক্ষেত্রে স্ত্রীর মৃত্যুর পরপরই গোষ্ঠীদ্বয়ের মধ্যকার সম্পর্ক শেষ হয়ে যায় না। বাবা-মা সন্তান রেখে গেলে তার জন্যও এটি মঙ্গলজনক হয়।

উদ্দীপকে শোভা একটি সন্তান রেখে মৃত্যুবরণ করার পর তার ছোট বোন দিবা ঐ সন্তানটিকে দেখাশুনা করে। দিবার সাথে রফিক সাহেবের বিবাহ সম্পন্ন হলে উক্ত সন্তানটি যথাযথ স্নেহ পাবে। এ ধরনের বিবাহ সমাজে গুরুত্বপূর্ণ কারণ এর ফলে পূর্বের আত্মীয়তার সম্পর্ক বজায় থাকে এবং মা হারা সন্তান সঠিক যত্নে বড় হয়ে ওঠে পাশপাশি এ ধরনের বিবাহের ফলে সমাজে পারিবারিক ও গোষ্ঠীগত সচেতনতা বৃদ্ধি পায়। অতএব, উক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, সরোরেট বিবাহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে।

4 views

Related Questions