1 Answers
উদ্দীপকের হাসিবের বিবাহ লেভিরেট বিবাহ রীতি অনুযায়ী সম্পন্ন হয়েছে। পারিবারিক সম্পত্তি রক্ষা, নারীর বৈধব্যের সমাপ্তি এবং সন্তানদের নিরাপত্তা নিশ্চিতের দিক থেকে এ ধরনের বিবাহ রীতি সমাজে বিশেষ গুরুত্বের দাবিদার।
লেভিরেট বিবাহ রীতি বলতে ভ্রাতৃবধু বিবাহ রীতিকে বোঝায়। অর্থাৎ- কোনো ব্যক্তি যদি তার মৃত ভাইয়ের স্ত্রীকে বিবাহ করে, তখন তাকে লেভিরেট বিবাহ বলে। এ বিবাহের ফলে জ্ঞাতিসম্পর্ক সুদৃঢ় হয়। ইতোপূর্বে যে সম্পর্ক বিদ্যমান ছিল তা লোপ পায় না, বরং আরো স্থায়ী হয়। এ বিবাহের ফলে স্বামীর মৃত্যুর পর স্ত্রী চাইলেও তার স্বামীর সম্পত্তি নিয়ে চলে যেতে পারে না। ফলে সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত ঝামেলা থেকে মুক্ত থাকা যায়। এছাড়া ব্যক্তির যদি সন্তান-সন্ততি থাকে তাহলে তার মৃত্যুর পর সন্তানরা সামাজিক নিরাপত্তাহীনতা ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। লেভিরেট বিবাহের ফলে বিধবা স্ত্রীকে যেহেতু অন্যত্র যেতে হয় না বরং আগের পরিবারের মধ্যেই থাকার সুযোগ হয়, তাই সন্তানের সামাজিক এবং আর্থিক নিরাপত্তাও বজায় থাকে। সর্বোপরি স্বামীর মৃত্যুর মধ্য দিয়ে একজন নারী বিধবা হলেও লেভিরেট বিবাহের ফলে তার বৈধব্যের পরিসমাপ্তি ঘটে এবং সামাজিক মর্যাদা ও নিরাপত্তা বহাল থাকে।
উপরের আলোচনা শেষে বলা যায়, নারীর সামাজিক মর্যাদা রক্ষা, সন্তানদের নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি কারণে লেভিরেট বিবাহের সামাজিক গুরুত্ব ব্যাপক।