1 Answers
মানুষ যখন দলবদ্ধ হয়ে বসবাস শুরু করে তখন থেকেই বিভিন্ন রকম পরিবার গড়ে ওঠে।
সুশীল দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে পরিবার গঠন করেছে। এটি একটি একক পরিবার। এই পরিবারের সদস্যরা বিভিন্ন সুবিধা লাভ করে থাকে।
একক পরিবারের সুবিধাগুলো হলো-
i. সুশীলের পরিবারে মতামত প্রকাশের প্রাধান্য থাকে তাই তার স্ত্রী তার মতো করে উপযুক্তভাবে সন্তানকে গড়ে তুলতে পারেন।
ii. সুশীল তার নিজের পছন্দমতো খরচ করতে পারেন। তাই সন্তানের চাহিদা পূরণ করা সম্ভব হয়।
iii. সুশীলের পরিবারে ঝগড়া বিবাদ কম হয়। তাই সন্তানদের বিকাশে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না।
iv. লোকসংখ্যা কম থাকায় ঝামেলা কম থাকে তাই তার স্ত্রী ছেলেমেয়েদের যত্ন নিতে পারেন।
v. সুশীলের পরিবারে লোকসংখ্যা কম থাকায় ছেলেমেয়ের সাথে তাদের সম্পর্ক ভালো থাকে।
vi. সুষ্ঠু বিকাশের কারণে ছেলেমেয়েদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়।
এছাড়া একক পরিবারে ছেলেমেয়েরা সাবলম্বী হতে পারে এবং স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে।