1 Answers

হাসানের পরিবারটি একটি যৌথ পরিবার।

হাসান তার দাদা-দাদি, পিতা-মাতা এবং চাচা-চাচি নিয়ে একত্রে বাস করে থাকে যাকে যৌথ পরিবার বলে। একত্রে বাস করার ফলে সে পরিবার থেকে বিভিন্ন সুবিধা লাভ করে।

যৌথ পরিবারে বাস করার কারণে হাসান একাকিত্বে ভোগে না। পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে তার সামাজিক যোগাযোগ বেশি থাকে। এভাবে তার মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। মা-বাবা ব্যস্ত থাকলেও হাসান পরিবারের অন্য সদস্যদের সাথে সময় কাটাতে পারে, যেকোনো সমস্যায় সাহায্য পায়। সে পরিবারের সকলের সাথে মিলেমিশে ও ভাগ করে কাজ করতে পারে।

যৌথ পরিবারে থাকার কারণে হাসান পরিবারের বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে শেখে। এছাড়াও পারিবারিক যেকোনো অর্থনৈতিক সমস্যার কোনো বিরূপ প্রভাব তার ওপর পড়ে না। গ্রামীণ কৃষিভিত্তিক জীবিকার কারণে হাসানদের যৌথ পরিবারে পর্যাপ্ত লোকবল পাওয়া যায়। একই সাথে এই পরিবারের শিশুরাও অনেক সুবিধা পায়।

5 views

Related Questions