1 Answers

নোমানের সিদ্ধান্ত হলো বিবাহের পরবর্তী বছরগুলো পরিকল্পনা অনুযায়ী চলবে। আর্থিক সুবিধা, মা ও শিশুর স্বাস্থ্য এবং সুখী পরিবার গঠনে সুচিন্তিত - পরিকল্পনার প্রয়োজন। পরিকল্পনা মাফিক পরিবার গঠিত না হলে যে উদ্দেশ্যে পরিবার গঠিত হয় তা সমস্যাবহুল হয়ে পড়ে।

জন্মের পর থেকেই সন্তানকে ভালোবাসা দেওয়ার পাশাপাশি বাবা মায়ের গুরু দায়িত্ব হচ্ছে সন্তানকে উপযুক্তভাবে প্রতিপালন করা। পরিকল্পিত পরিবার গঠন একদিকে নোমানের সিদ্ধান্তটি যেমন। পরিবারের জন্য সুখকর তেমনি সমাজের জন্য প্রয়োজন।

এতে তাদের যে সুবিধা মনে করবে তা হলো-

i. পরিকল্পিত পরিবারে জনসংখ্যা রোধ করতে পারবে। 

ii. পারিবারিক বন্ধন অটুট থাকবে। 

iii. মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। 

iv. সদস্য সংখ্যা কম হলে পরিবারের দারিদ্র্য দূর করতে পারবে। 

v. সামাজিক সম্পর্ক বৃদ্ধি করতে পারবে। 

vi. খাদ্য ঘাটতি দূর করতে পারবে। 

vii. নোমানের স্ত্রীর স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষা করতে পারবে। 

viii. সন্তানের স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসার নিরাপত্তা বিধান করতে পারবে।

5 views

Related Questions