1 Answers

কানিজের ছেলে শাকসবজি ও ফলমূল খেতে চায় না। মাংস, ডিম, কলিজা প্রভৃতি খেতে পছন্দ করে। কানিজও ছেলের পছন্দ অনুযায়ী এই ধরনের খাবার রান্না করেন। তার স্বামী শারীরিক পরিশ্রম করেন না বলে এ ধরনের খাবার খেয়ে ধীরে ধীরে তার ওজন বেড়ে যাচ্ছে। তিনি উচ্চ রক্তচাপেও ভুগছেন। কানিজের ছেলেও প্রায়ই অসুস্থ থাকে। কারণ সে একই ধরনের খাবার খেয়ে থাকে। কিন্তু শাকসবজি ও ফলমূল খায় না। যা তার রোগ প্রতিরোধ করবে। কানিজের উচিত পরিবারের জন্য সুষম খাদ্য পরিকল্পনা করা। যে খাদ্যে দেহের চাহিদা অনুযায়ী পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। সুস্বাস্থ্য ও পুষ্টি পেতে হলে সুষম খাদ্য গ্রহণ করা উচিত। কানিজকে সুষম খাদ্য। পরিকল্পনার সময় লক্ষ রাখতে হবে যেন চাহিদা অনুযায়ী ক্যালরি থাকে। যেমন দেহে শক্তি যোগায়, দেহের বৃদ্ধি সাধন করে, ক্ষয়পূরণ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বয়স, ওজন ও পরিশ্রমভেদে শক্তি চাহিদা ভিন্ন ভিন্ন হয়। প্রাপ্তবয়স্ক ব্যক্তির যে পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন একজন শিশু ও কিশোর-কিশোরীর তার চেয়ে বেশি পুষ্টি উপাদান প্রয়োজন। কঠিন পরিশ্রমী ও স্বল্প পরিশ্রমী ব্যক্তির শক্তি ও পুষ্টি চাহিদা ভিন্ন হয়। সুষম খাদ্য পরিকল্পনা করার সময় তাকে এ বিষয়গুলোর প্রতি লক্ষ রাখতে হবে। তা হলে তার পরিবারের সদস্যরা সুস্থ থাকবে।

4 views

Related Questions