1 Answers
কৃষ্টি-সংস্কৃতি, সংঘ, গোষ্ঠী ইত্যাদি নানা কারণে সমাজে বিভিন্ন ধরনের পরিবার গড়ে উঠেছে।
সুশীল নিজের ধর্মীয় প্রথা অনুযায়ী ছেলের জন্য নিজ গোত্রের পাত্রী খুঁজছেন। গোত্র অনুযায়ী পাত্র-পাত্রী নির্বাচন করার প্রথার ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. বহির্গোত্র বিবাহভিত্তিক পরিবার, ২. অন্তর্গোত্র বিবাহভিত্তিক পরিবার।
নিচে এই দুই পরিবারের বর্ণনা দেওয়া হলো।
১. বহির্গোত্র বিবাহভিত্তিক পরিবার: বহির্গোত্র বিবাহভিত্তিক পরিবার বলতে কোনো ব্যক্তির নিজস্ব গোষ্ঠী বা গোত্রের বাইরে বিবাহকে বোঝায়। এ প্রথায় নিজ গোত্রের মধ্যে বিবাহ রীতি একেবারে নিষিদ্ধ।
২. অন্তর্গোত্র বিবাহভিত্তিক পরিবার: এ ধরনের পরিবারের ক্ষেত্রে ব্যক্তিকে তার সমাজের প্রচলিত রীতি অনুযায়ী নিজস্ব গোত্রের মধ্যে বিবাহ সম্পন্ন করতে হয়।