উদ্দীপকের ভিত্তিতে হাবুর বীজতলায় কাঙ্ক্ষিত পরিমাণ অঙ্কুরোদগম না হবার কারণ ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
হাবুর বীজতলায় কাঙ্ক্ষিত পরিমাণ বীজ অঙ্কুরিত হয়নি যার কারণ সঠিক পদ্ধতিতে বীজ না শুকিয়ে সংরক্ষণ করা।
হাবু বীজ পাতলা স্তর করে মাদুরে বিছিয়ে রোদের তাপে এবং বাতাসের প্রবাহে শুকায়। বীজ সংরক্ষণের জন্য এর আর্দ্রতা ১২- ১৩% এর মধ্যে নিয়ে আসা প্রয়োজন। কাঙ্ক্ষিত আর্দ্রতায় আনার জন্য তিন দিন প্রখর রোদে শুকিয়ে স্বাভাবিক তাপমাত্রায় এনে নিমপাতা বা এ জাতীয় কিছু মিশিয়ে সংরক্ষণ করতে হয়। কিন্তু হাবু বীজ ২ দিন রোদে দেওয়ার পর তৃতীয় দিনে বৃষ্টিকালীন বীজ সংরক্ষণ করায় বীজের আর্দ্রতার হার গ্রহণযোগ্য মাত্রায় ছিল না। এ কারণে বীজের অঙ্কুরোদগম ক্ষমতা কমে যায় এবং হাবুর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। সঠিক উপায়ে আর্দ্রতার হার নিশ্চিত করে বীজ সংরক্ষণ করলে হাবু এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে পারত। সঠিক পদ্ধতি অনুসরণ করে বীজ সংরক্ষণ না করায় হাবুর বীজের গুণগতমান নষ্ট হয়ে গেছে।
তাই বলা যায়, উল্লিখিত কারণে তার বীজতলায় আশানুরূপ অঙ্কুরোগম হয়নি।