1 Answers
উদ্দীপকে জনাব ফারহানের ফ্যাক্টরির শ্রমিকদের অসুস্থ হবার কারণ হলো দূষিত পরিবেশ।
প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিদ্যমান কোনো কারণে তা ব্যাহত হলে বা প্রকৃতিতে তার কুপ্রভাব প্রতিফলিত হলে তাকে পরিবেশ দূষণ বলে।
উদ্দীপকে জনাব ফারহান সিমেন্ট ফ্যাক্টরি হতে উৎপাদিত সকল বর্জ্য শোধন না করে নদীতে ফেলতেন। এতে করে নদী-নালা দূষিত হতো এবং সাথে সাথে পার্শ্ববর্তী পরিবেশও দূষিত হতো। শিল্পবর্জ্য, ব্যবসায়িক তরল ময়লা নির্দ্বিধায় পানিতে ফেলে দিলে সেই পানি আর ব্যবহার উপযোগী থাকে না। পানিতে শিল্পের বর্জ্য অনেকদিন থাকার ফলে তা পচে যায় এবং দুর্গন্ধের সৃষ্টি করে, যার ফলে বায়ু দূষিত হয় এবং আশপাশে বসবাসরত বা কর্মরত মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাই বলা যায়, জনাব ফারহানের ফ্যাক্টরির শ্রমিক অসুস্থ হওয়ার কারণ হলো দূষিত পরিবেশ।