1 Answers

উদ্দীপকে ফারহানের মা হুমায়রা আয়েশা টিভিতে আম দিয়ে আচার তৈরি করা দেখলেন।

আচার তৈরি করতে প্রথমে ত্রুটিমুক্ত কাঁচা আম পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। আম খোসাসহ লম্বা করে ৪ টুকরো করে আঁটি ফেলে দিতে হবে এবং টুকরোগুলো সামান্য লবণ পানিতে ডুবিয়ে রাখতে হবে। এরপর পানি ঝরিয়ে নিতে হবে। আদা ও রসুনের খোসা ছাড়িয়ে ১০০ সিসি ১% অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে।

কড়াইয়ে তেল নিয়ে তাতে আমের টুকরো ভেজে চামচ দিয়ে উঠিয়ে পাত্রে রাখতে হবে। সসপেনের পরিত্যক্ত তেলে আদা, রসুন ও হলুদ-মরিচের পেস্ট ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প ভাজা আমের টুকরো, চিনি, লবণ, সরিষার গুঁড়া, জিরার গুঁড়া, মেথির গুঁড়া সসপেনে ঢেলে অবশিষ্ট অ্যাসিটিক অ্যাসিড মিশ্রণের সাথে যোগ করতে হবে এবং জ্বাল দিতে হবে। মিশ্রণটি ঘন হয়ে এলে জ্বাল বন্ধ করতে হবে এবং গরম অবস্থায় তৈরিকৃত আচার বোতলে ভরে ছিপি এঁটে দিতে হবে। আচারের বোতলগুলো শুকনো এবং পরিষ্কার জায়গায় স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

উপরে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে ফারহানের মা আমের আচার বানালেন।

5 views

Related Questions