1 Answers
উদ্দীপকে মৎস্য কর্মকর্তা জনাব হাবিবকে তার লবণ ক্ষেতের জমিতে বাগদা চিংড়ি চাষের পরামর্শ দিলেন। এজন্য তিনি নিম্নোক্ত বিষয় অবলম্বন করে জমি তৈরি করেন-
১. জমির আয়তন ১-২ হেক্টর রাখেন যাতে তিনি উত্তমভাবে জমি প্রস্তুত করতে পারেন।
২. জমির আইল শক্ত করে বাঁধেন, পানির শেওলা ও আগাছা পরিষ্কার করেন।
৩. পানির গভীরতা গড়ে কমপক্ষে ১ লিটার রাখেন।
৪. মাটির উপস্থিত অম্লমান (pH) মেপে চুন প্রয়োগ করে তা ৭.০ এর উপরে নেন।
৫. লবণাক্ততার মাত্রা ১৭ পিপিটি পর্যন্ত রাখেন।
৬. একক চাষে সার প্রয়োগের প্রয়োজন হয় না তবে সমন্বিত জৈব সার ১.৫ কেজি, ইউরিয়া ২০০ গ্রাম, টিএসপি ১৮০ গ্রাম প্রতি শতকে প্রয়োগ করেন।
৭. পোনা ছাড়ার পূর্বে রাক্ষুসে মাছ ও আগাছা দূর করে চুন প্রয়োগ করেন। প্রতি শতকে ১.৫ কেজি চুন গুঁড়া করে বা পানিতে গুলিয়ে প্রয়োগ করেন।
৮. জমির নিচু অংশে জলজ গাছ বা গাছের পাতা ও শাখা দিয়ে মাছের আবাসস্থল তৈরি করেন।
অতএব, জনাব হাবিব বাগদা চাষের জন্য উপরিউক্ত উপায়ে লবণক্ষেতে জমি প্রস্তুত করেন।