1 Answers

রহিম ডালিয়া ও চন্দ্রমল্লিকা ফুল চাষ করতে জমি তৈরি করেছিলেন।

ডালিয়ার জমি তৈরি করতে ১.৫ মিটার প্রস্থের বেডে ৩০-৪০ সেমি দূরে দূরে গাছ লাগান। সার হিসাবে বিঘায় ১৫০ কেজি ইউরিয়া, ১০০ কেজি টিএসপি এবং ১২০ কেজি এমওপি সার ব্যবহার করেন। ইউরিয়া সার ২ কিস্তিতে ব্যবহার করেন। তিনি প্রতি বেডের পাশে ৩০ সেমি প্রস্থ ও ২০ সেমি গভীরতার নালা তৈরি করেন যার মাধ্যমে পানি সেচ দেওয়া যায় বা প্রয়োজনে অতিরিক্ত পানি বের করে দেওয়া যায়। ডালিয়া ফুল বড় ও ভারী। একটি গাছে অনেকগুলো ফুল হলে গাছ যাতে হেলে না পড়ে সেজন্য শক্ত ৩-৪টি উঁচু খুঁটি পুতে বেঁধে দেন। চন্দ্রমল্লিকা চাষের জন্য জমিতে ৩-৪ টি চাষ ও মই দিয়ে ও মাটি গুঁড়া করে তৈরি করেন। শেষ চাষে বিঘা প্রতি ২ টন গোবর ও ২০০ কেজি খৈল দেন। এছাড়া ৫০ কেজি করে টিএসপি ও পটাশ সার দেন। এরপর জমিতে ২ মিটার প্রস্থ ও ১৫ সেমি উঁচু বেড করে প্রতি বিঘায় ১০০ কেজি ইউরিয়া, ৮ কেজি দস্তা ও ৩ কেজি বোরন সার মিশিয়ে দেন।

উপরিউক্তভাবে রহিম ডালিয়া ও চন্দ্রমল্লিকা ফুল চাষের জন্য জমি তৈরি করেন, যা জমি তৈরির সঠিক পদ্ধতি ছিল।

4 views

Related Questions