1 Answers

জয়নাল পত্রিকায় দেওয়া প্রতিবেদনটির ওপর ভিত্তি করে বোরো ধানের জমিতে পরিমাণমতো সার প্রয়োগ করেছিলেন। নিচে সার প্রয়োগের পরিমাণ ছক আকারে দেওয়া হলো- 

ধানের জাত (বোরো)

 

বিভিন্ন সারের পরিমাণ (কেজি/হেক্টর)

ইউরিয়া

টিএসপি

পটাশ

গন্ধক

দন্তা

বিআর-১, বিআর-৬, ব্রি ধান-২৮, ব্রি ধান- ৩৬

২২০

১২০

৮৫

৬০

১০

বিআর-৩, বিআর-৮, বিআর-৯, বিআর-১২, বিআর-১৪, বিআর- ১৫, বিআর-১৬, ব্রি ধান- ২৯ ব্রি ধান-৩৫

২৭০

১৩০

১২০

৭০

১০

বিআর-১৭, বিআর- ১৮, বিআর-১৯

১৩৫

১০০

१०

৬০

১০

ইউরিয়া ছাড়া অন্য সব সার তিনি জমি তৈরির শেষ পর্যায়ে প্রয়োগ করেছিলেন। ধান গাছের বৃদ্ধির বিভিন্ন ধাপে বিভিন্ন মাত্রায় ইউরিয়া সারের প্রয়োজন, তাই এটি সব সারের সাথে প্রয়োগ না করে গাছের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে উপরি প্রয়োগ করেছিলেন। বোরো মৌসুমের জন্য উল্লিখিত ইউরিয়া সার সমান তিন ভাগে চারা রোপণের ১৫, ৩০ ও ৪৫ দিন পর জমিতে উপরি প্রয়োগ করেছিলেন। এক্ষেত্রে তিনি ইউরিয়া সার প্রয়োগে কিছু পন্থা অবলম্বন করেন। যেমন- সার দেওয়ার সময় জমিতে ছিপছিপে পানি রেখেছিলেন। সারের উপরি প্রয়োগের পর নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করেছিলেন। শেষ কিস্তির সার ধানের কাইচথোড় আসার ৫-৭ দিন আগে দিয়েছিলেন।

উল্লিখিতভাবে' জয়নাল তার বোরো ধানের জমিতে সার প্রয়োগ করে লাভবান হয়েছেন।

5 views

Related Questions