1 Answers

উদ্দীপকে জয়নাল সাহেব প্রজনন শিল্প প্রসারের মাধ্যমে ব্যবসায়ের প্রসার ঘটাতে পারেন।

উদ্দীপকে জয়নাল সাহেব পেশা হিসেবে মাছ চাষকে গ্রহণ করেন যা  প্রজনন শিল্পের অন্তর্গত। জয়নাল সাহেব মাছের রেণু সংগ্রহ করে তা উপযোগী মাছে পরিণত হয়। পুকুর হতে মাছ সংগ্রহ করে চড়া দামে বিক্রয় করেন এতে তার ব্যবসায়ের আয় বৃদ্ধি পায় এবং একের পর এক পুকুরে মাছ চাষ ব্যবসায় প্রসার ঘটায়। পুকুরে মাছ চাষ করেই তিনি থেমে থাকেননি, পুকুরের পাড়ে নানা রকম গোলাপের চাষও করেন। গোলাপ চারা ও ফুল বিক্রয় তার ব্যবসায়ে অতিরিক্ত মুনাফার যোগান দেয়। ব্যবসায়ের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা তাই অর্জিত মুনাফা দিয়ে ব্যবসায় সম্প্রসারণ করাই হলো ব্যবসায়ীর লক্ষ্য।

প্রকৃতির মাছ চাষ করা যায়। মাছ থেকে পরবর্তীতে শুটকিতে রূপান্তরিত করে ব্যবসায় প্রসার করা যায়। তেমনি এক প্রকার ফুলের পরিবর্তে বিভিন্ন প্রকার ফুলের চাষ করে বাজারজাত করতে পারে। আবার নিজে ফুলের দোকান খুঁলেও ব্যবসায় করতে পারে। এভাবেও তার ব্যবসায়ের প্রসার ঘটানো যায়।

এছাড়া জয়নাল তার পণ্যকে আন্তর্জাতিক বাজারে বিক্রয়ের মাধ্যমে তার ব্যবসায়ের প্রসার ঘটাতে পারেন।

4 views

Related Questions