ফজল মিয়া তার ব্যবসায়ের অর্থগত প্রতিবন্ধকতা কীভাবে দূর করতে পারেন? যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে ফজল মিয়া তার ব্যবসায়ের অর্থগত প্রতিবন্ধকতা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে দূর করতে পারেন।
প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাম্য পরিমাণ উপযুক্ত উৎস বা উৎসসমূহ থেকে সংগ্রহ ও কাজে লাগানোর প্রক্রিয়াকেই অর্থসংস্থান বলে। একজন শিল্পদ্যোক্তাকে যেমনি শিল্পপ্রতিষ্ঠানে স্বল্প ও দীর্ঘমেয়াদি অর্থসংস্থান করতে হয়, তেমনি ছোট ছোট দোকানিকেও দোকান ভাড়ার অগ্রিম প্রদানসহ দোকানের সাজসজ্জা, মালামাল সংগ্রহ ইত্যাদির প্রয়োজনে অর্থসংস্থানের প্রয়োজন পড়ে।
উদ্দীপকের ফজল মিয়া একজন সবজি বিক্রেতা। তিনি প্রতিদিন খুলনার সোনাডাংগা পাইকারি বাজার থেকে সবজি কিনে খুলনার নিরালা বাজারে খুচরা বিক্রয় করেন। এতে তিনি বেশ লাভবান হন। মাঝেমধ্যে তার কিছু সবজি অবিক্রীত রাখায় এবং তা নষ্ট হয়ে যায় এর ফলে তিনি লোকসানের সম্মুখীন হন। তিনি এ লোকসানের ঝুঁকি সামলাতে সবজি সংরক্ষণের কথা ভাবছেন এবং এর পাশাপাশি প্রতিষ্ঠানকে আরও বড় পরিসরে তৈরি করার কথা ভাবছেন। কিন্তু অর্থের অভাবে তিনি প্রতিষ্ঠান বড় করতে পারছেন না। জনাব ফজল আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসায়ের অর্থগত প্রতিবন্ধকতা দূর করতে পারবেন।
পরিশেষে বলা যায় যে, জনাব ফজল মিয়া তার ব্যবসায়ের অর্থগত প্রতিবন্ধকতা কেবল আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে দূর করতে পারেন।