1 Answers

উদ্দীপকের চুন্নু মিয়ার কবুতর পালনের জন্য তৈরি করা ঘরটি ত্রুটিপূর্ণ হওয়ায় পরবর্তীতে কবুতরের ঘর ও আবাসস্থল সঠিকভাবে তৈরি করেন।
কবুতরের আবাসস্থলের জন্য তিনি উঁচু স্থান নির্বাচন করেন যাতে কুকুর বিড়ালসহ বিভিন্ন প্রাণী আক্রমণ করতে না পারে। ঘরে যাতে প্রচুর আলো বাতাস চলাচল করতে পারে তিনি সেদিকে লক্ষ রাখেন।

চুন্নু মিয়ার দুই জোড়া কবুতর হওয়ায়, তার কবুতরের জন্য চারটি খোপ দরকার। একটি খোপে একটি স্ত্রী কবুতর ডিমে তা দিলে যেন পুরুষ কবুতর অন্য খোপে থাকতে পারে। তাই প্রত্যেক জোড়ার জন্য দুটি করে খোপের প্রয়োজন হয়। এরূপ খোপের আয়তন প্রতিজোড়া ছোট কবুতরের জন্য ৩০ সেমি × ৩০ সেমি x ২০ সেমি এবং বড় আকারের কবুতরের জন্য ৫০ সেমি × ৫৫ সেমি × ৩০ সেমি হওয়ার বিষয়টি মাথায় রেখে তিনি ঘর তৈরি করেন। মাটি থেকে ঘরের উচ্চতা প্রায় ৮ ফুটের মতো রাখেন। ঘরের সামনে তিনি ১২ সেমি বারান্দা রাখেন এবং প্রতি ঘরে ১০ সেমি × ১০ সেমি মাপের দরজা রাখেন।

এভাবে চুন্নু মিয়া কবুতরের ঘর ও আবাসস্থাল সঠিকভাবে তৈরি করেছিলেন।

4 views

Related Questions