1 Answers
উদ্দীপকের চুন্নু মিয়া কবুতর পালনে অভিজ্ঞ আরিফের পরামর্শে সঠিকভাবে কবুতর পালন করায় লাভবান হন।
সঠিক পদ্ধতি অবলম্বনে কবুতর পালন করলে স্বল্প সময়ে অধিক মুনাফা পাওয়া সম্ভব। এর কারণগুলো হলো-
১. একজোড়া কবুতর হতে বছরে ১০-১২ জোড়া বাচ্চা পাওয়া যায়।
২. ৪ সপ্তাহের মধ্যেই কবুতরের বাচ্চা খাওয়ার উপযোগী হয়।
৩. কবুতর পালনে পুঁজি ও জায়গা কম লাগে।
৪. কম খরচে দেয়ালে বা ছাদে বাসা তৈরি করে পালন করা যায়।
৫. কবুতর ৫-৬ মাস বয়সে ডিম দেয়।
৬. কবুতরের ডিম থেকে মাত্র ১৮ দিনে বাচ্চা ফোটে।
৭. কবুতরের খাদ্য খরচও কম।
৮. কবুতরের মাংস সুস্বাদু ও আমিষ সমৃদ্ধ।
৯. কবুতরের বাচ্চার মাংসে প্রচুর খনিজ ও ভিটামিন থাকায় অসুস্থ ও বাচ্চাদের জন্য এটি পুষ্টিকর খাদ্য।
১০. অল্প সময়ে বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যায়।
5 views
Answered